ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বিক্রিত পণ্যের বকেয়া টাকার জাকাত দিতে হবে?

প্রশ্ন: বিক্রিত পণ্যের বকেয়া টাকার জাকাত আদায় করতে হবে?


উত্তর: ব্যবসায়ীরা তাদের যে সব পণ্য বাকিতে বিক্রি করে থাকে সে বকেয়া টাকার জাকাতও তাদেরকে আদায় করতে হবে। 


এক্ষেত্রে তারা এ টাকার জাকাত বিক্রির পর থেকে নিয়মিত আদায় করতে পারে অথবা টাকা হস্তগত হওয়ার পর পেছনের বছরগুলোর জাকাত একত্রেও পরিশোধ করতে পারে। 


অবশ্য যদি কোনো পাওনা টাকার ব্যাপারে এমন আশঙ্কা প্রবল হয় যে, ওই টাকা আর পাওয়া যাবে না তবে সে টাকার জাকাত দিতে হবে না। এরপর যদি ওই টাকা হস্তগত হয়ে যায় তাহলে তখন থেকে তা জাকাতের নেসাবভুক্ত হবে।


ফতওয়াটি গবেষণামূলক উচ্চতর ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আল-ইসলামিয়া ঢাকা থেকে সংগৃহীত

ads
ads
ads

Our Facebook Page